রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শামীমের ঝোড়ো ফিফটিতে দোলেশ্বরের জয়

news-image

স্পোর্টস ডেস্ক : আগেরদিনই প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। সেদিন তার ব্যাট না হাসলেও বৃহস্পতিবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে জ্বলে উঠলেন শামীম হোসেন। তার ঝোড়ো ফিফটিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারাল প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সুপার লিগের ম্যাচটি ৫ উইকেটে জিতে শিরোপার লড়াই জমিয়ে দিয়েছে দোলেশ্বর।

একই ভেন্যুতে ঠিক আগের ম্যাচে শেখ জামালের বিপক্ষে হারে আবাহনী লিমিটেড। ২২ পয়েন্ট নিয়ে যারা শীর্ষে। সমান পয়েন্ট নিয়ে প্রাইম ব্যাংক দ্বিতীয় স্থানে। আর এদিনের জয়ে এই দুই দলের সঙ্গে ব্যবধান ১-এ নামিয়ে এনেছে দোলেশ্বর। ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে তারা। এখন শনিবার শেষ রাউন্ডে নিশ্চিত হবে এই তিন দলের কোন দল পাবে শিরোপা।