,

করোনার উচ্চ ঝুঁকিতে দেশের ৪০ জেলা : ডব্লিউএইচও

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের ৪০ জেলা করোনা সংক্রমণের অতি উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ১৪ থেকে ২০ জুন পর্যন্ত নমুনা পরীক্ষা ও রোগী শনাক্তের হার বিশ্লেষণ করে ডব্লিউএইচও তার সাপ্তাহিক প্রতিবেদনে এ তথ্য জানায়।

যেসব জেলায় শনাক্তের হার ১০ শতাংশ বা তার বেশি সেগুলো সংক্রমণের অতি উচ্চ ঝুঁকিতে আছে বলে চিহ্নিত করে ডব্লিউএইচও।

এ ছাড়া, শনাক্তের হার ৫ থেকে ১০ শতাংশের মধ্যে হলে উচ্চ ঝুঁকি এবং পাঁচ শতাংশের কম হলে কম ঝুঁকিতে আছে বলে চিহ্নিত করা হয়েছে।

ডব্লিউএইচওর প্রতিবেদনে অতি উচ্চ ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে চিহ্নিত হয়েছে- ঠাকুরগাঁও, লালমনিরহাট, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, রাজবাড়ী, ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, যশোর, নড়াইল, মাদারীপুর, গোপালগঞ্জ, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, চাঁদপুর, ফেনী, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, সিলেট, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও খাগড়াছড়ি।

অন্যদিকে উচ্চ ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে চিহ্নিত হয়েছে- ঢাকা, পঞ্চগড়, নীলফামারী, গাইবান্ধা, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা, কুমিল্লা, মুন্সীগঞ্জ, লক্ষ্মীপুর ও রাঙ্গামাটি।

প্রতিবেদনে বলা হয়েছে, সব বিভাগেই সাপ্তাহিক সংক্রমণের হার বেড়েছে।

সংস্থাটি জানায়, বাংলাদেশ এখন বিশ্বে করোনা সংক্রমণের দিক থেকে শীর্ষ ৩১ দেশের মধ্যে আছে। বিশ্বের মোট কোভিড-১৯ আক্রান্তের শূন্য দশমিক ৪৮ শতাংশ বাংলাদেশে।

এ জাতীয় আরও খবর

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী