শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের মিয়ামিতে বহুতল ভবন ধস, নিখোঁজ অনেক

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে একটি ১২তলা আবাসিক ভবন ধসে পড়ার খবর জানিয়েছে বিবিসি। এ ঘটনায় এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিবিসি জানায়, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। এ পর্যন্ত ৩৫ জনকে ধ্বংসস্তূপ থেকে টেনে বের করা হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, জীবিত উদ্ধার হওয়া ১০ জনকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। ভবনটি ধসে পড়ার সময় ভেতরে মোট কত লোক ছিল, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

কাউন্টি কমিশনার জোস দিয়াজ জানান, ভবনের ৫১ জন বাসিন্দার সবাই জীবিত আছেন কিনা, তা জানার চেষ্টা চলছে।

সার্ফসাইডের মেয়র চার্লস বারকেট এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ভবনের পেছনের দিকে সম্ভবত এক-তৃতীয়াংশ বা তারও বেশি সম্পূর্ণভাবে ধসে গেছে।’

ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস জানান, তিনি আজ দক্ষিণ ফ্লোরিডায় ওই ঘটনাস্থল পরিদর্শনে যাবেন।

তিনি বলেন, ‘আমরা যে ধরনের ধ্বংসস্তূপ দেখছি, তাতে খারাপ খবরই আসতে পারে বলে আশঙ্কা করছি।’

সার্ফসাইড শহরে ওই ভবনটি ১৯৮০ সালে নির্মিত। ভবনটির ১৩০টি ইউনিটের প্রায় অর্ধেক ধসে পড়েছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা