,

এনআইডি ছাড়াই প্রবাসীদের টিকা নিবন্ধনের সুযোগ

news-image

বৈধভাবে বিদেশ যেতে ইচ্ছুকদের টিকা নিবন্ধনের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লাগবে না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। তিনি বলেন, ‘এনআইডি ছাড়াই তারা (বৈধভাবে বিদেশগামীরা) টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।’ আজ বৃহস্পতিবার দুপুরে এ কথা বলেন তিনি।

ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, ‘আমাদের বিদেশগামী কর্মীদের ভ্যাকসিন প্রাপ্তির ক্ষেত্রে বয়সের বাধা থাকবে না। সুরক্ষা অ্যাপে প্রবাসী কর্মীদের অন্তর্ভুক্ত করা হচ্ছে। সেখানে তিনটি বিষয় নিশ্চিত করার জন্য স্বাস্থ্য অধিদপ্তর আমাদেরকে নিশ্চয়তা দিয়েছে। ২০ এবং তদুর্ধ্ব বছরের সবাই এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন। নিবন্ধন করতে এনআইডি লাগবে না। এ ক্ষেত্রে বিএমইটির নিবন্ধন এবং পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন করা সম্ভব হবে। আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই আশ্বাস পেয়েছি। আশা করছি, আগামী সপ্তাহে সুরক্ষা অ্যাপে এই ব্যবস্থাটি হয়ে যাবে।’

সচিব আরও বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে, ফাইজারের টিকা থেকে প্রবাসীদের জন্যও বরাদ্দ দেওয়া যায় কি না, সেটা বিবেচনা করা হচ্ছে। আগামী সপ্তাহ থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হবে বলে আমরা আশা করছি।’

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের