,

যে কারণে গভীর রাতে দেয়াল ভেঙে রান্নাঘরে হাতি! (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : রান্নাঘরে উঁকি মেরেই বিশাল এক বুনো হাতি দেখতে পেলেন বাড়ির মালিক! তখন গভীর রাত। বাড়ির সবাই ঘুমে। হঠাৎ শব্দে ঘুম ভেঙে যায় বাড়ির মালিকের। শব্দ আসছিল রান্নাঘর থেকেই। খাবারের খোঁজে রান্নাঘরে ঢুকে পড়েছে হাতিটি।

থাইল্যান্ডের হুয়া সিন শহরে ঘটনাটি ঘটেছে। জানা গেছে, গভীর রাতে একটা শব্দ পেয়ে বাড়ির বাসিন্দা রতচদাওয়ান ছুটে যান রান্নাঘরে। এরপর দেখতে পেলেন বিশাল এক হাতি সুর দিয়ে রান্নাঘরে খাবার খুঁজছে। আর ওই হাতিটি দরজা দিয়ে নয়, রান্নাঘরের দেয়াল ভেঙেই ঢুকেছে!

পুরুষ হাতিটির নাম বুনচুয়ে। রান্নাঘরের প্ল্যাস্টিকের ব্যাগসহ অনেক কিছুই চিবিয়ে খেয়েছে সে। আর এমন দৃশ্যের ভিডিও নিজের মোবাইলে ধারণ করেন বাড়ির বাসিন্দা। সামাজিক যোগাযোগের মাধ্যমে ভিডিওটি পোস্ট করার পর তা ভাইরাল হয়ে যায়। হাতির এ ধরনের কাণ্ডে অতিষ্ঠ এলাকার বাসিন্দারা। সঠিকভাবে খাবার পেলে এ ধরনের সমস্যা হতো না বলেও মনে করছেন তারা।
পার্কের একজন কর্মকর্তা জানান, প্রায় সময় বেরিয়ে যায় থাইল্যান্ডের কায়েং ক্র্যাঞ্চন জাতীয় উদ্যানের বুনচেয়ে এই হাতিটি। লোকালয় থেকে খাবারের ঘ্রাণ পেয়ে হাতিটি ছুটে গেছে। সে দেশের বন বিভাগ বলছে, বর্ষার মৌসুম হওয়ায় হাতিরা যথেষ্ট নোনা খাবার পায় না। এ জন্য লোকালয়ে ঢুকে পড়ে খাবারের সন্ধানে।

এদিকে গত শনিবারের এমন ঘটনায় হান্টার কলেজের মনোবিজ্ঞানের সহকারী অধ্যাপক ড. জোশুয়া প্লোতনিক এভাবে হাতি স্বভাবজাত প্রকৃতি বদলে খাবারের খোঁজে মানুষের দ্বারস্থ হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা