শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লাহোরে আবাসিক এলাকায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ৪, শিশুসহ আহত ২০

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের লাহোরে হাফিজ সাঈদের বাড়ির কাছে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। হাফিজ জামাদ-উদ-দাওয়ার প্রধান। বুধবার সকালের এ বিস্ফোরণে আহত হয়েছে এক শিশুসহ ২০ জন। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের জনবহুল এলাকায় এই বিস্ফোরণে মারাত্মক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর হিন্দুস্তান টাইমস।

পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অত্যন্ত শক্তিশালী ছিল এই বিস্ফোরণ। তীব্রতায় আশপাশের বাড়ির জানলার কাচ ভেঙে যায়। বিস্ফোরণের জায়গায় মাটিতে প্রায় চার ফুট গভীর গর্ত সৃষ্টি হয়েছে। প্রথমে মনে করা হয়েছিল গ্যাস পাইপলাইন ফেটে এই বিস্ফোরণ। কিন্তু পরে প্রত্যক্ষদর্শীদের দাবি থেকে ঘটনা মোড় নেয় অন্যদিকে।

পাক সংবাদমাধ্যম সূত্রের খবর অনুযায়ী, বিস্ফোরণটি ঘটেছে ঘটনাস্থলে রাখা একটি বড় গাড়িতে। অনুমান করা হচ্ছে, প্রচুর পরিমাণে শক্তিশালী বিস্ফোরক বোঝাই করে গাড়িটি পরিকল্পনামাফিক ওখানে রাখা হয়েছিল। তবে এ ঘটনার তাৎক্ষণিকভাবে কেউ দায় শিকার করেনি।
২০২০ সালের ফেব্রুয়ারি মাসে সন্ত্রাসে আর্থিক মদদ দেওয়ার অভিযোগে হাফিজ সাঈদকে দোষী সাব্যস্ত করে পাকিস্তান। পরে দু’টি মামলায় তাকে সাড়ে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত করে দেশটির আদালত। গত বছরের ১৭ জুলাই গ্রেফতার করা হয় তাকে। ৭১ বছর বয়সী সাঈদ লাহোরের কোট লাখপত জেলে বন্দি। দুইটি মামলার সাজা একসাথে কার্যকর হওয়ায় হাফিজকে জেলে থাকতে হবে মোট সাড়ে পাঁচ বছর।

২০০৮ সালে মুম্বাইয়ে জঙ্গি হামলায় মৃত্যু হয় ১৬৬ জনের। এরপর মুম্বাই হামলার প্রধান কারিগর হাফিজ সাঈদেকে আন্তর্জাতিক জঙ্গির তকমা দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা