,

মাটি দিয়ে গোসল করেন ঊর্বশী

news-image

মুম্বাই প্রতিনিধি : বলিউডের সেরা আবেদনময়ী নায়িকাদের একজন ২৭ বছর বয়সী ঊর্বশী রউতেলা। তাঁর ‘সাহসী’ ছবি হামেশাই নেট দুনিয়ায় উষ্ণতা ছড়ায়। ঊর্বশী রূপে দশে দশ। সেই সৌন্দর্যের রহস্য আর কিছুই নয়, মাটি।

সম্প্রতি ঊর্বশী সামাজিক যোগাযোগমাধ্যমে এক ছবি শেয়ার করে তাঁর সুন্দরতার আসল রহস্য ফাঁস করেছেন। এই ছবিতে দেখা যাচ্ছে তাঁর শরীরজুড়ে মাটির প্রলেপ। ‘মাড বাথ’-এর জন্য ঊর্বশীর এই প্রস্তুতি। ‘মাড বাথ’ নিতে দারুণ পছন্দ করেন তিনি। আর তাঁর ঝকঝকে, সুন্দর ত্বকের পেছনে আছে এই প্রাচীন থেরাপি।

ঊর্বশী যখনই সময় পান বিভিন্ন স্থানের মাটি মেখে স্নান করেন। এবার এই বলিউড তারকা ‘রেড মাড বাথ’ করেছিলেন। আর এই বিশেষ লাল মাটি পাওয়া যায় স্পেনের বেলেরিক দ্বীপে। এই বিশেষ লাল মাটির সাহায্যে ত্বকের শুশ্রূষা করা যায়। আর লাল মাটি ত্বকের চমক বাড়াতে সাহায্য করে। ঊর্বশী জানিয়েছেন যে বেলেরিক দ্বীপের এই লাল মাটিতে খনিজ পদার্থ ভরপুর। আর তাই এই ধরনের মাটি স্কিন থেরাপির জন্য আদর্শ। ‘মাড বাথ’ রূপচর্চার অত্যন্ত প্রাচীন এক থেরাপি। এই থেরাপি ত্বকের জন্য এতটাই উপকারী যে আধুনিক যুগেও এর বিশেষ স্থান আছে। এর সাহায্যে ত্বকের ডিটক্সিফাই হয়।

‘মাড বাথ’ ত্বকের প্রায় অধিকাংশ সমস্যা দূর করতে সাহায্য করে। ত্বক সতেজ রাখে, ত্বকের ভেতরে প্রবেশ করে পরিচর্চা করে। ‘মাড বাথ’ এ ত্বকের যেকোনো রকমের ক্ষত খুব তাড়াতাড়ি সেরে যায়। কারণ মাটি পানি, খনিজসহ আরও নানা উপাদানে সমৃদ্ধ থাকে। আর ত্বকে উজ্জ্বলতাও বাড়ায়। তাই শুধু ঊর্বশী রউতেলা নন, আরও অনেক বলিউড তারকাও ‘মাড বাথ’ নিতে পছন্দ করেন।

 

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি