,

করোনায় আরও ৮৫ জনের মৃত্যু,শনাক্ত ৫৭২৭ জন : শনাক্তের হার ২০.২৭ শতাংশ

news-image

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৮৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৫৫ জন পুরুষ ৩০ জন নারী। মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ৭৮৭ জন। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ৭২৭ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ লাখ ৬৬ হাজার ৮৭৭ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা প্রেরিত করোনা বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ৩ হাজার ১৬৮ জন। এপর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৯১ হাজার ৫৫৩ জন। এই সময়ে ২৮ হাজার ৫৮০টি নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ২৮ হাজার ২৫৬টি। এপর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৪ লাখ ৫,০৭৫ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৮৫ জনের মধ্যে ৪৬ জনের বয়স ৬০ বছরের বেশি। ত্রিশোর্ধ্ব ১০ জন, চল্লিশোর্ধ্ব ১১ জন, পঞ্চাশোর্ধ্ব ১৮ জন রয়েছেন। বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে নয়জন, রাজশাহী বিভাগে ১৮ জন, খুলনা বিভাগে ৩৬ জন, বরিশাল বিভাগে একজন, রংপুর বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগে তিনজন।

সরকারি হাসপাতালে মারা গেছেন ৬৪- বেসরকারি হাসপাতালে ৯ জন, আর বাসায় মারা গেছেন ১০ হাসপাতালে অনয়নের সময় মারা গেছেন ১ জন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা