হালকা গরম পানিতেই সারবে অনেক রোগ

news-image

নাহিদা রিনথী
দেশে এখন চলছে পুরোদমে বর্ষাকাল। আর এতে প্রায় নাকাল নগরবাসী। তার সাথে প্রতিনিয়ত বেড়ে চলেছে মহামারি করোনার প্রাদুর্ভাব। এর মধ্যেই আমাদের সবাইকে থাকতে হবে সুস্থ। কিছুটা ঠান্ডা আবহাওয়ার কারণে অনেকে পরিমিত পরিমান পানি খাওয়া প্রায় ছেড়েই দিয়েছে। কিন্তু এই সময়ে সবাইকে যথেষ্ট পরিমান পানি পান করতে হবে। এ আবহাওয়ায় নিজেকে অনেক রোগ থেকে বাঁচাতে দিনে অন্ততপক্ষে তিন গ্লাস হালকা গরম পানি খাওয়া উচিত। এই পানি রাখতে পারেন আপনার প্রতিদিনের ডায়েটেও। কারণ হালকা গরম পানি খাওয়ার ফলে একসঙ্গে অনেক রোগ থেকে উপশম ঘটে।

আর বিশেষ করে যারা ওজন নিয়ে বেশি চিন্তিত, তারা অবশ্যই এটি ট্রাই করতে পারেন। আপনি ২-৩ মাস প্রতিদিন অন্তত ৩ গ্লাস করে পানি খেয়ে দেখেন পার্থক্যটা নিজেই বুঝতে পারবেন।

দেহের রক্ত চলাচলকে সচল রাখতে সাহায্য করে হালকা গরম পানি। যার ফলে আপনার শরীর অনেক ঝরঝরে আর সতেজ হবে। একটু বয়স্করা অধিকাংশ সময় জয়েন্ট পেইনে ভুগেন। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে, হালকা গরম পানি হাড় এবং পেশীর সংযোগস্থলগুলো অনেক মোলায়েম রাখতে সাহায্য করে। যার ফলে ব্যথায় উপশম হয়।

চুল ও ত্বকের জন্য হালকা গরম পানি বেশ উপকারী। এ পানি খেলে চুল ও ত্বক চকচকে হবে। এর সঙ্গে গজাবে চুল বাড়বে স্থায়িত্ব।

শরীরকে ডিটক্স করতে সাহায্য করে গরম পানি। এছাড়া শরীরকে পরিষ্কার এবং খারাপ পদার্থগুলোকে বের করতে হালকা গরম পানি অনেক উপকারী।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী