,

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, ১০৭/৫

news-image

ক্রীড়া ডেস্ক : ঢাকা টেস্টে প্রথম ইনিংসে পাকিস্তানের ৫৫৭ রানের জবাবে ব্যাট করছে বাংলাদেশ। ২৭.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ১০৭ রান।
সাকিব আল হাসান ১৪ রানে ক্রিজে আছেন। এ ছাড়া তামিম ইকবাল ৪, মুমিনুল হক ইমরুল কায়েদ ৩২, মুমিনুল হক ১৩, মাহমুদউল্লাহ রিয়াদ ২৮ ও মুশফিকুর রহিম ১২ রানে আউট হয়েছেন।
পাকিস্তানের বড় সংগ্রহের জবাব দিতে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম ওভারে জুনায়েদ খানের দ্বিতীয় বল চার মারার পর চতুর্থ বলেই বিদায় নেন তামিম ইকবাল। জুনায়েদের বলে এলবিডব্লিউয়ের শিকার হন এই বাঁহাতি। আগের টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান তামিমের ব্যাট থেকে এদিন আসে ৪ রান।
তামিমের বিদায়ের পর দ্রুত গতিতে রান তুলতে থাকেন ইমরুল কায়েস ও মুমিনুল হক। ইনিংসের তৃতীয় ওভারে তো জুনায়েদ খানের টানা তিন বলে চার মারেন ইমরুল। তবে দলীয় ৩৮ রানে বিদায় নেন মুমিনুল। ওই জুনায়েদের বলে উইকেটরক্ষক সরফরাজ আহমেদের গ্লাভসে ধরা পড়েন ১৩ রান করা মুমিনুল।
এর আগে দ্বিতীয় দিনের চা বিরতির সময় ১৫২ ওভার শেষে ৮ উইকেটে ৫৫৭ রান করে পাকিস্তান। চা বিরতির পর আর ব্যাটিংয়ে না নেমে প্রথম ইনিংস ঘোষণা করেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক। দলের পক্ষে সর্বোচ্চ ২২৬ রান করেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করা আজহার আলী। এ ছাড়া ইউনুস খান ১৪৮ ও আসাদ শফিক ১০৭ রান করে দলের বড় সংগ্রহে অবদান রাখেন।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন স্পিনার তাইজুল ইসলাম। দুটি করে উইকেট জমা পড়ে মোহাম্মদ শহীদ ও শুভাগত হোমের ঝুলিতে। এ ছাড়া একটি উইকেট নেন সাকিব আল হাসান।
পাকিস্তান দল : সামি আসলাম, মোহাম্মদ হাফিজ, আজহার আলী, ইউনিস খান, মিসবাহ-উল-হক (অধিনায়ক), আসাদ শফিক, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, জুনাঈদ খান, ইয়াসির শাহ ও ইমরান খান।
প্রসঙ্গত, পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। জিতেছে টি-টোয়েন্টিতেও। সেই সঙ্গে প্রথমবারের মতো টেস্টেও ড্র করেছেন টাইগাররা। এবার প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ