শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম ধাপের ইউপি নির্বাচন : আওয়ামী লীগ ১৪৮, স্বতন্ত্র ৪৯

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা পরিস্থিতির মধ্যেই দলীয় প্রতীকে অনুষ্ঠিত প্রথম ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে গড়ে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে।

নির্বাচনে প্রায় সব আসনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীরাই ছিলেন মূল লড়াইয়ে। সোমবার অনুষ্ঠিত এই ভোটে ২০৪ ইউপির মধ্যে আওয়ামী লীগ ১৪৮টিতে এবং ৪৯টিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে জিতেছেন।

মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান।

তিনি জানান, প্রথম ধাপে আওয়ামী লীগের ২৮ জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সোমবার ভোটের মাধ্যমে জয়ী হন ১২০ জন নৌকা প্রার্থী।

অন্য দলের প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টি ও জাতীয় পার্টি-জেপি এর তিন জন করে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন প্রার্থী জিতেছেন।

দলভিত্তিক এই নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। তবে তাদের দলের অনেক স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেন।

প্রথম ধাপের এই নির্বাচনে ২০৪ ইউপিতে ভোট হয়। এর মধ্যে ২০টিতে ইভিএমে ও বাকিগুলোতে ব্যালট পেপারে নির্বাচন হয়।

একীভূত ফলাফলের তথ্য বিশ্লেষণ করে ইসি কর্মকর্তারা জানান, ২০৪ ইউপিতে ২৮ লাখ ৮৯ হাজার ৯২০ জন ভোটারের মধ্যে ১৮ লাখ ৭০ হাজার ৭১৪ জন ভোট দিয়েছেন।

এই হিসাবে চেয়ারম্যান পদে ভোট পড়েছে ৬৪.৭৩%।

ইভিএমে সর্বোচ্চ ৭৪.৭৩% ভোট পড়েছে। ব্যালটে সর্বোচ্চ পড়েছে ৮০.৪৯%। এর বদলে হবে ৮২.৭৫%

নির্বাচনকালীন ও নির্বাচনোত্তর সহিংসতায় অন্তত তিন জনের মারা যাওয়ার খবর এসেছে।

মহামারি পরিস্থিতির মধ্যে ভোট শুরু হলেও এবার কয় ধাপে ভোট শেষ হবে তা নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি কমিশন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা