,

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই করবে জাতীয় পরিচয়পত্রের কাজ

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা দেওয়ার কাজটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনেই হবে। এখন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের এক চিঠির জবাবে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, সরকার এনআইডির নিবন্ধন কার্যক্রম আইনানুগভাবে ইসি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য নির্দেশনাগুলো যথাযথভাবে প্রতিপালন করার জন্য ইসি সচিবালয়কে অনুরোধ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সম্প্রতি এই সেবার কাজটি নিজেদের হাতে রাখার বিষয়ে অবস্থান তুলে ধরে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়েছিল ইসি সচিবালয়। মূলত সেটির জবাব দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আজিম জবাব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত ২ জুন বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছিলেন, এনআইডি তৈরির কাজ নির্বাচন কমিশন করত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন, এই কাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় করবে। তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের