শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কর্ণফুলীতে পণ্যবাহী লাইটার জাহাজডুবি

news-image

নিউজ ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলী নদীর মাঝিরঘাট এলাকায় পণ্যবাহী একটি লাইটার জাহাজ ডুবে গেছে। সোমবার সন্ধ্যায় পচট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য নিয়ে মাঝিরঘাট এলাকায় আরেকটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সদরঘাট নৌ পুলিশের ওসি এ বি এম মিজানুর রহমান।

তিনি বলেন, পণ্যবাহী লাইটার জাহাজ ‘এমভি রুহুল আমিন খান’ মাঝিরঘাটে ভেড়ানোর সময় ‘ওটি মিক হৃদয়-১’নামের তেলবাহী জাহাজের সঙ্গে ধাক্কা লাগে। তেলবাহী জাহাজটি সেখানে নোঙর করা ছিলো। ধাক্কা দেয়ার পর ‘রুহুল আমিন খান’ জাহাজটি ধীরে ধীরে ডুবে যায়। এ সময় আশপাশের নৌযান গিয়ে নাবিকদের উদ্ধার করে। তারা এখন নিরাপদে আছেন। বিজ্ঞাপন

দুর্ঘটনার পর ভিডিও চিত্রে দেখা যায়, দুর্ঘটনায় এমভি রুহুল আমিন খানের বেশির ভাগ অংশই ডুবে আছে। ‘ওটি মিক হৃদয়-১’নামের তেলবাহী জাহাজটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনাস্থলে নৌ পুলিশের তৎপরতা রয়েছে।

চট্টগ্রাম বন্দরসচিব মো. ওমর ফারুক বলেন, দুর্ঘটনার পর বন্দর থেকে উদ্ধার কার্যক্রমে পদক্ষেপ নেয়া হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা