,

যাত্রী আছে, বাস নেই

news-image

ওসি কামাল হোসেন বলেন, ‘লকডাউনের প্রথম দিনে সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে রেখেছি’ । স্বাভাবিক দিনগুলোতে গাজীপুরের শ্রীপুর উপজেলা ও ময়মনসিংহের শেষ সীমান্ত এলাকা জৈনাবাজারে দেখা যেতো গণপরিবহনের জটলা। বাসে যাত্রী তুলতে ভিড় করে দাঁড়িয়ে থাকতো অসংখ্য বাস। এসময় এ সড়কে কিছুটা যানজটের সৃষ্টিও হতো।

মঙ্গলবার (২২ জুন) সকালে ওই স্থানের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। সেখানে সকালে সড়কটিতে দেখা যায় অফিসগামী যাত্রীরা দাঁড়িয়ে আছেন, নেই গণপরিবহন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওই স্থানে নেই কোনো যানজট। তবে ব্যাটারিচালিত অটোরিকশা দেখা গেছে।

গণপরিবহন না থাকায় বাধ্য হয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় চলাচল করতে হচ্ছে অফিসগামী পোশাক কারাখানার শ্রমিক ও  সাধারণ যাত্রীদের। এতে অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে তাদের। মহাসড়কের জৈনা বাজার, এমসি, নয়নপুর, মাওনা চেরৈাস্তা, মাস্টারবাড়ী, বাঘের বাজার, ভবানীপুরসহ  সড়কের প্রতি বাস স্টপেজে দেখা গেছে যাত্রীদের জটলা।

গাজীপুরে করোনাভাইরাসের সংক্রমণ রোধে নয় দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউনের প্রথম দিনে গাজীপুরের বিভিন্ন ব্যস্ততম মোড়ে এমন চিত্র দেখা গেছে।

মহাসড়কের এমসি বাজার বাস স্টপেজে যানবাহনের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষায় ছিলেন মাস্টারবাড়ী এলাকার পোশাক কারখানার শ্রমিক রেজাউল করিম। সকাল ৭টার দিকে জৈনা বাজারের বাসা বের হয়ে অটোরিকশায় করে এ বাসস্ট্যান্ডে এসে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু সড়কে নেই বাস। পরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় দিয়ে প্রায় দ্বিগুণ ভাড়ায় ঠিক করে অফিসের উদ্দেশে রওনা দিলেন।

বাঘের বাজার এলাকার গোল্ডেন পোশাক করাখানার নারী শ্রমিক জহুরা বেগম, আয়েশা আক্তার, ফুলমতি বেগম ও রেহেনা আক্তারসহ তাদের সহকর্মীরা বলেন, করোনাভাইরাসের সংক্রমণ কমানোর জন্য লকডাউন দিয়েছে, অন্যদিকে অফিসও খোলা রাখছে। তাই দুর্ভোগ মাথায় নিয়েই তাদের অফিসে যেতে হচ্ছে। কাজ না করলে তো অফিস বেতন দেবে না। তাই বাধ্য হয়েই বেশি ভাড়া দিয়েই অফিসে যাচ্ছেন তারা।

এদিকে ব্যাটারিচালিত অটোরিকশা চালক আল-আমিন বলেন, “লকডাউনে আমরা ভাড়া বাড়াইনি। আমাদের ইনকাম কম। এ লকডাউনে আমাদেরও তো খাইয়া-পইরা বাঁচতে হবে।”

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, “লকডাউনের প্রথম দিনে সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ রেখেছি। তবে জরুরি সেবায় বা ব্যক্তিগত কিছু গাড়ি চলছে। এছাড়া সিএনজিচালিত অটোরিকশা ও কাছাকাছি দূরত্বের জন্য সড়কে রিকশাও চলছে।”

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি