,

ভোলায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিতে নিহত ১

news-image

ভোলা ও চরফ্যাশন প্রতিনিধি:ভোলার চরফ্যাশনে নির্বাচনী সহিংসতায় মনির (২৪) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (২১ জুন) বেলা সোয়া ১১টায় উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর ফকিরা কোয়াইড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। মনির ওই এলাকার বশির উল্লাহর ছেলে।

জানা যায়, ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী ইয়াসিন ও ইউনুস সিকদার গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। স্থানীয়রা জানান, ভোট কেন্দ্রের বাইরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এতে পুলিশ গুলি করলে কয়েকজন গুলিবিদ্ধ হন। এদের মধ্যে বুকে গুলিবিদ্ধ যুবক মুনির(২৪) হোসেনকে চরফ্যাশন হাসপাতালে আনা হলে সেখানে তিনি মারা যান।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শোভন বসাক মনিরের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
শশীভূষন থানার ওসি জানান, দুই মেম্বার প্রার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১২ রাউন্ড গুলি চালিয়েছে। পুলিশের গুলিতে কেউ নিহত হয়নি।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড গুলি করলে সে গুলিতে আরও কয়েকজন আহত হয়। তাদের মধ্যে ৩ জনকে বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে।
হাজারিগঞ্জ ৫নং ওয়ার্ডের ভোট কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা জানান এসময় তিনি কেন্দ্রের মধ্যে ছিলেন। বাহিরে সহিংসতা ও পুলিশের গুলির ব্যাপারে তিনি কিছুই জানেন না।

কেন্দ্রের বাহিরে অবস্থানরত এক মেম্বর প্রার্থী জানান, সহিংসতার ঘটনা আর পুলিশের ছোড়া গুলিতে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের