খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যবিধি মেনে সশরীরে মাস্টার্স চূড়ান্ত পর্বের পরীক্ষা শুরুর একদিন পরই করোনা পরিস্থিতিতে আবারও সকল পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রবিবার খুবি উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে উপ-উপাচার্য ও ডিনবৃন্দের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে রেজিস্ট্রার দপ্তরের জারিকৃত অফিস আদেশে বলা হয়- পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনে (বিভাগ) অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত থাকবে। খুলনা অঞ্চলে করোনার প্রাদুর্ভাব ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় ২২ জুন থেকে খুলনা জেলায় সর্বাত্মক লকডাউন ঘোষিত হয়েছে। এই প্রেক্ষিতে পরীক্ষা স্থগিতের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
জানা যায়, ৩০ মে একাডেমিক প্রধানদের সভায় শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির নির্দেশনার আলোকে মাস্টার্স চূড়ান্ত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সে অনুযায়ী রবিবার নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে ইলেক্ট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন, গণিত ডিসিপ্লিন, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিন, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ও সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী