রাইসির জয়ে ইসরায়েলের উদ্বেগ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ইব্রাহিম রাইসি বিজয়ে ইসরায়েল গভীর উদ্বেগ প্রকাশ করেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের দাবি, ইরানের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ও তার নির্বাচন প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ জানানো উচিত।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিওর হাইয়াত বলেন, নব-নির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এখন পর্যন্ত ইরানের সবচেয়ে কট্টরপন্থি প্রেসিডেন্ট। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, ইরানের নতুন এই নেতা হয়তো দেশটির পরমাণু কার্যক্রম আরো বাড়ানোর পাশাপাশি গতিশীল করবেন।

পরে টুইটারে দেয়া এক বার্তায় ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরো বলেন, তিনি (ইব্রাহিম রাইসি) একজন কট্টরপন্থি। তিনি ইরানের সামরিক শক্তি বাড়ানোর জন্য প্রয়োজনীয় পরমাণু কর্মসূচি এগিয়ে নিতে বদ্ধপরিকর।

এর আগে সদস্য সমাপ্ত নির্বাচনে সাবেক প্রধান বিচারপতি ইব্রাহিম রাইসি নির্বাচিত হয়েছেন বলে শনিবার সন্ধ্যায় ঘোষণা দেয় ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তিনি ইরানের অষ্টম প্রেসিডেন্ট।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী