শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভক্তের ‘ভালোবাসা’ শেয়ার করে সমালোচনার মুখে জয়া

news-image

বিনোদন প্রতিবেদন : ভক্তের আঁকা একটি ছবি ফেসবুকে শেয়ার করে সমালোচনার মুখে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

রাকা বন্দ্যোপাধ্যায় নামের একটি প্রোফাইল থেকে গত শুক্রবার নিজের পেজে ছবিটি শেয়ার করেন অভিনেত্রী। ক্যাপশনে লেখেন ‘ভালোবাসা’।

আর রাখার ক্যাপশনে লেখা ছিল, ‘কমলে কামিনী’। দুই বাংলার প্রিয় অভিনেত্রীকে সম্মান জানিয়েই ছবিটি আঁকা হয়েছে। ছবিতে তাকে দেওয়া হয়েছে ত্রিনয়নী দেবীর রূপ।

জয়া এই ছবি শেয়ার করার পর থেকেই তাকে নিয়ে ট্রোল করা শুরু করেন নেটিজেনরা। মুসলিম নারী হয়েও এমন ছবি শেয়ার করায় তার তীব্র সমালোচনা করা হয়।

কমেন্ট বক্সে মামুন মোল্লা নামের একজন লিখেছেন, ‘জয়া আহসানকে এখন শুধুমাত্র দুর্গা বানিয়ে পূজা করতে বাকি আছে, ভবিষ্যতে তাও মনে হয় হবে। অতীতে বলিউডের অনেক নায়িকাকে দুর্গা মূর্তি বানিয়ে পূজা করেছে। এখন আমাদের দেশের সুন্দরী মেয়েদের পেছনে লাগছে। দাদা বাবুদের বলি ভাই, তোরা এইসব নিয়ে যা। একেবারেই নিয়ে পূজা কর, যা ইচ্ছা তাই কর। কিন্তু দুই দিন পর পর এইসব নষ্টামি করিস না।’

আনিকা বেগম নামের এক নারী কটাক্ষ করে লিখেছেন, ‘এ কেমন ছবি এ যেন রাণু মণ্ডলকেও হার মানাবে।’

এছাড়া ছবিটিতে জয়ার চেহারার সঙ্গে মিল নেই বলেও অভিযোগ করেছেন অনেকেই।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা