,

বোয়ালমারীতে এক সপ্তাহের লকডাউন

news-image

ফরিদপুর প্রতিনিধি : রিদপুরের বোয়ালমারীতে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়তে থাকায় অবশেষে ২১ জুন থেকে এক সপ্তাহের লকডাউন দিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের গণবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২১ জুন সকাল ৬টা থেকে ২৭ জুন মধ্যরাত পর্যন্ত সব ধরনের যানবাহন প্রবেশ ও বহির্গমণ বন্ধ থাকবে। সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সমাবেশ, ভ্রাম্যমাণ ফাস্টফুড, হোটেল, মুদির দোকান, চায়ের দোকান, মিষ্টির দোকান বন্ধ থাকবে। তবে অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কঠোর স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান জানান, এ পর্যন্ত বোয়ালমারীতে ৭৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬২০ জন, মারা গেছেন ৬ জন, পলাতক ১ জন এবং অন্যত্র রেফার করা হয়েছে ৩৭ জন। গত ১ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক তত্ত্বাবধানে এখন বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৬৫ জন। এর মধ্যে পৌর সদরে আক্রান্ত ৩৪ জন, চতুল ও শেখর ইউনিয়নে ৭ জন করে, ঘোষপুর ও ময়নায় ৬ জন করে, গুনবহায় ৪ জন, সাতৈর ৩ জন, পরমেশ্বরদী, দাদপুর ও রূপাপাত ইউনিয়নে ২ জন করে।

এদিকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ম ডোজের টিকা গ্রহণ করেছেন ৮ হাজার ৭৭ জন। আর দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন ৫ হাজার ১৬৭ জন। প্রথম ডোজ গ্রহণকারী ২ হাজার ৯১০ জনের দ্বিতীয় ডোজের টিকা গ্রহণের নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরও টিকা না পাওয়ায় উদ্বিগ্ন এবং উৎকণ্ঠিত।

এ জাতীয় আরও খবর

ডাকসুতে জিন্নাহর ছবি, ছাত্রদলের প্রতিবাদ

ইয়েমেন সংঘাত: সৌদির দুই এলাকায় সতর্কতা

মঙ্গলবার সিলেট সফরে রাষ্ট্রপতি

রুশ জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে জেলেনস্কিকে ট্রাম্প

ব্রিকস সম্মেলনে তারেককে আমন্ত্রণ নয়: স্পিকার

মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, আহত ৫৫

হরমুজ বৈঠক স্থগিত, জ্বালানি সংকটের শঙ্কা

জুলাই হত্যাযজ্ঞ: কাদেরসহ ৭ জনের রায় কাল

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর