প্রার্থী হওয়ায় সাবেক এমপি শফিকে বহিষ্কার করল বিএনপি

news-image

নিজস্ব প্রতিবেদক : দলের সিদ্ধান্ত না মেনে সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দলের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতা শফি আহমেদ চৌধুরীকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।

আজ রাতে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক শফি আহমেদ চৌধুরীকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান পূর্বক দল থেকে বহিষ্কার করা হয়েছে।’
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘দলের সিদ্ধান্ত ও শৃঙ্খলা অমান্য করার প্রেক্ষিতে গত ১৫ জুন শফি আহমেদ চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল। উক্ত নোটিশের জবাবে তার বক্তব্য গ্রহণযোগ্য ও সন্তোষজনক হয় নাই বিধায় তাকে বহিস্কারের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।’

দলীয় সূত্রে জানা যায়, গত মে মাসে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় বর্তমান আওয়ামী লীগ সরকার ও নির্বাচন কমিশনের অধীনে জাতীয় ও স্থানীয় কোনো নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেয় বিএনপি। দলের এই সিদ্ধান্তের কারণেই জাতীয় সংসদের সিলেট-৩, লক্ষ্মীপুর-২, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের উপ-নির্বাচনে বিষয়ে সব ধরনের কার্যক্রম থেকে বিরত রয়েছে দলটি। আগামী ২১ জুন লক্ষ্মীপুর-২ এবং ২৮ জুলাই বাকি তিন শূন্য আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ