,

শেখ রাসেলের উন্নয়ন নিয়ে আলোচনা

news-image

ক্রীড়া প্রতিবেদক : শেখ রাসেল ক্রীড়া চক্র বাংলাদেশের ফুটবলে প্রতিষ্ঠিত এক ক্লাব। ২০১২-১৩ মৌসুমে তারা ঘরোয়া ফুটবলে ট্রেবল জয় করেছে (লিগ, ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপ)। এবার অন্যান্য খেলায়ও অংশগ্রহণের পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে ক্লাবটি।

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের সভাপতিত্বে শেখ রাসেল ক্রীড়া চক্রের নির্বাচিত নতুন পরিচালনা পর্ষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল। এ বৈঠকে ক্লাবের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ক্লাবের নবনির্বাচিত পরিচালক নঈম নিজাম, ইমদাদুল হক মিলন, লিয়াকত আলি মুকুল, সালেহ জামান সেলিম, ইসমত জামিল আকন্দ লাভলুসহ অন্যান্য পরিচালকরা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ও বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান।

এ সময় ক্লাবের সামগ্রিক উন্নয়নে নানা পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা হয়। নতুন ফুটবল মৌসুমে শক্তিশালী দল গঠনের ওপর জোর দেওয়া হয়। এ ছাড়া দেশের সম্ভাবনাময় অন্যান্য খেলাধুলায় ক্লাবের অংশগ্রহণ নিশ্চিত করতে কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। ক্লাবের কর্মকাণ্ডে আরও গতিশীলতা আনার লক্ষ্যে মতামত দেন আলোচকরা। সোমবার পরিচালনা পর্ষদের পরবর্তী বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে। শেখ রাসেল ক্রীড়া চক্র বাংলাদেশের ফুটবলে প্রতিষ্ঠিত এক ক্লাব। ২০১২-১৩ মৌসুমে তারা ঘরোয়া ফুটবলে ট্রেবল জয় করেছে (লিগ, ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপ)। এবার অন্যান্য খেলায়ও অংশগ্রহণের পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে ক্লাবটি। শিগগিরই ক্রিকেটে শক্তিশালী দল গঠনের পরিকল্পনা আছে শেখ রাসেল ক্রীড়া চক্রের। কিছুদিন আগে ক্লাবের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে বিজয়ীরা নতুন উদ্যমে ক্লাব পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা