,

পটিয়ার মাটি বালিও হুইপ পরিবারের কাছে নিরাপদ নয়”

news-image

নিজস্ব প্রতিবেদক : পটিয়ার মাটি বালিও হুইপ সামশুল হক চৌধুরী পরিবারের কাছে নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ও বিজিএমইএ’র সাবেক সহ-সভাপতি মোহাম্মদ নাছির। গতকাল শুক্রবার (১৮ জুন) রাত সাড়ে ৯টায় পটিয়ার একটি রেস্টুরেন্টে পটিয়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ নাছির বলেন, হুইপ পরিবার পটিয়া উপজেলাকে দেশের একটি বির্তকিত উপজেলায় পরিণত করেছে। পটিয়াতে আওয়ামী লীগ সরকার চারদিকে উন্নয়নের জন্য বরাদ্দ দিচ্ছে। কিন্তু হুইপ পরিবার উন্নয়নের প্রতিটি কাজে দুর্নীতি ও দুর্বৃত্তায়ন করছে। পটিয়ার ১ হাজার ১৫৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পটি সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাস্তবায়ন করার দাবি পটিয়াবাসীর।

তিনি বলেন, রাজনীতিতে ভিন্নমত থাকতে পারে। তাই বলে এই নয় যে, পটিয়ার মাটিতে আর কেউ আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে না। পটিয়াজুড়ে হুইপ পরিবারের বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়েছে। তাদের পরিবারের অনিয়ম দূনীতির বিরুদ্ধে মাঠে ঘাটে আন্দোলন হচ্ছে। পটিয়াকে যারা কলঙ্কিত করেছে তাদের কখনো পটিয়াবাসী ক্ষমা করবে না। আজ পটিয়ার মানুষ পরিবর্তন চায়।

পটিয়ার বীর মুক্তিযোদ্ধারা নিরাপত্তায়হীনতায় ভুগছেন জানিয়ে নাছির বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা সবসময় শ্রদ্ধার পাত্র। হুইপ পরিবারের কাছে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা পর্যন্ত নিরাপদ নয়। পটিয়াতে আওয়ামী লীগের রাজনীতির নামে দূর্বৃত্তায়ন চলছে। পটিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদকে হুইপ পরিবার থেকে লুঙ্গি খুলে পেটানোর হুমকি দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধাদের সম্মান দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। কেউ যদি তাদের অসম্মান করে তার প্রতিবাদ করাও প্রতিটি জনগণের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। অবিলম্বে মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমদকে হুমকি দাতাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।
পটিয়া উপজেলার সাংবাদিকদের কন্ঠরোধ করা হয়েছে জানিয়ে নাছির বলেন, যেকোন অনিয়ম দূনীতি ও দূর্বৃত্তায়নের বিরুদ্ধে পটিয়ার সাংবাদিকদের কলম ধরার জন্য অনুরোধ জানাই। পটিয়াতে কর্মরত সাংবাদিকদের ভয়কে দূর করে যেকোনো অনিয়মের বিরুদ্ধে সংবাদ করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা এম এ জাফর, মাস্টার সিরাজুল ইসলাম, মোজাহেরুল ইসলাম চৌধুরী, মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগ নেতা সেলিম নবী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন, মহিউদ্দিন মহি ও নাজিম উদ্দীন প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা