,

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল জয় রায়িসির

news-image

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাইয়েদ ইব্রাহিম রায়িসি। প্রাথমিক ফলাফলের ভিত্তিতে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।নির্বাচনের প্রার্থী হওয়ার আগ পর্যন্ত ইব্রাহিম রায়িসি ২০১৯ সাল থেকে ইরানের বিচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।দেশটির যে কোনো নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।শুক্রবার দীর্ঘ ১৯ ঘণ্টা ধরে দেশের জনগণ তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করার জন্য ভোটাধিকার প্রয়োগ করেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে, দুই কোটি ৮৬ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

জানা গেছে, এ পর্যন্ত শতকরা ৯০ ভাগের বেশি ভোট গণনা করা হয়েছে। এর ওপর ভিত্তি করেই ইরানের স্বরাষ্ট্র উপমন্ত্রী জামাল ওর্ফ প্রাথমিকভাবে সাইয়েদ ইব্রাহিম রায়িসিকে বিজয়ী ঘোষণা করেন।

কাস্ট হওয়া ভোটের মধ্যে এক কোটি ৭৮ লাখ ভোট পেয়েছেন স্বতন্ত্র এ প্রার্থী। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছেন রক্ষণশীল প্রার্থী মোহসেন রেজায়ি। তিনি পেয়েছেন ৩৩ লাখ ভোট।

কথিত সংস্কারপন্থী জোটের প্রার্থী নাসের হেম্মাতি পেয়েছেন ২৪ লাখ ভোট। নির্বাচনের অপর প্রার্থী আমির হোসেন কাজিজাদে হাশেমি পেয়েছেন প্রায় ১০ লাখ ভোট।

আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার আগেই সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে অভিনন্দন জানিয়েছেন প্রতিদ্বন্দ্বীরা।  প্রেসিডেন্ট হাসান রুহানিও নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন।

সূত্র: পার্সটুডে

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের