বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চীনা পরমাণু বিজ্ঞানীর রহস্যমৃত্যু, জল্পনা তুঙ্গে

news-image

অনলাইন ডেস্ক : রহস্যজনকভাবে মৃত্যু হল চীনের অন্যতম শীর্ষ পরমাণু বিজ্ঞানী ঝাং ঝিজিয়ানের। বৃহস্পতিবার একটি বহুতল ভবন থেকে পড়ে মারা যান তিনি। তবে কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়েই শুরু হয়েছে জল্পনা।

চীনের ‘হারবিন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি’র ভাইস-প্রেসিডেন্ট ছিলেন বিজ্ঞানী ঝিজিয়ান। পাশাপাশি, ‘চাইনিজ নিউক্লিয়ার সোসাইটি’র এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদেও ছিলেন তিনি। ফলে তার এই রহস্যজনক মৃত্যুতে রীতিমতো চঞ্চল্য ছড়িয়েছে চীনা বিজ্ঞানী মহলে।

এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনই এটিকে খুনের ঘটনা বলে মানতে নারাজ তদন্তকারীরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন আত্মহত্যা করবেন ঝিজিয়ান? তাহলে কী এমন কোনও ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল যার জেরে এই চরম পথ বেছে নিলেন ওই বিজ্ঞানী।
এদিকে, এই ঘটনায় শোকপ্রকাশ করে বিবৃতি দিয়েছে হারবিন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। সেখানে বলা হয়েছে, “আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ১৭ জুন একটি বহুতল ভবন থেকে পড়ে মৃত্যু হয়েছে কমরেড ঝাং ঝিজিয়ানের। তার পরিবারের প্রতি বিশ্ববিদ্যালয় গভীর সমবেদনা জানাচ্ছে।”

বিজ্ঞানী ঝাংয়ের মৃত্যুর নেপথ্যে বড়সড় ষড়যন্ত্র রয়েছে বলে মনে করছেন অনেকে। যদিও এ নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না কেউই। ওই বিজ্ঞানীর মৃত্যুতে বিদেশি শক্তির হাত থাকতে পারে বলেও মনে করছেন তদন্তকারীদের একাংশ।

উল্লেখ্য, গত বছর ইরানের পরমাণু বিজ্ঞানী মহসিন ফাখরিজাদেকে হত্যা করা হয়। ওই ঘটনায় ইরান ও ইসরায়েলের মধ্যে প্রচণ্ড উত্তেজনা তৈরি হয়। তেহরানের অভিযোগ ছিল, ফাখরিজাদেকে হত্যা করেছে ইসারায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট, বিজনেস স্ট্যান্ডার্ড, টাইমসনাউনিউজ,এমএসএন

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা