,

উরুগুয়েকে হারাল আর্জেন্টিনা

news-image

কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসির সহায়তায় দলের হয়ে একমাত্র গোলটি করেন গুইদো রদ্রিগেস।

এদিন ম্যাচের প্রথম দশ মিনিটেই দুবার এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল আর্জেন্টিনার সামনে। তবে সপ্তম মিনিটে মেসির শট ফিরিয়ে দেন উরুগুয়ে গোলরক্ষক ফের্নান্দো মুসলেরা। সেখান থেকে ফিরতি বলে ঠিক মতো শট নিতে পারেননি অরক্ষিত লাউতারো মার্তিনেস।

নবম মিনিটে রদ্রিগো দে পলের ক্রসে ক্রিস্তিয়ান রোমোরোর শটও ঠেকিয়ে দেন মুসলরো। তবে ১৩তম মিনিটে আর পারেননি তিনি। বক্সের বাইরে থেকে মেসির বাড়িয়ে দেওয়া দারুণ ক্রসে রদ্রিগেসের হেড পোস্টের ভেতর থেকে লেগে অতিক্রম করে গোল লাইন।

খেলার ২৭তম মিনিটে আর্জন্টিনার সামনে লিড বাড়ানোর সুযোগ আসে। মেসির পাসে মোলিনা বুলেট গতির শট করলেও কর্নারের বিনিময়ে উরুগুয়েকে রক্ষা করেন গোলরক্ষক।

বিরতির পর আক্রমণ বাড়ায় উরুগুয়ে। অপরদিকে ডিফেন্সেও মনোযোগী হয় আর্জেন্টিনা। এরই ধারাবাহিকতায় ৬৯তম মিনিটে সমতায় ফেরার সুযোগ নষ্ট করে উরুগুয়ে। কাছের পোস্টে দারুণ একটি ক্রসে একটুর জন্য মাথা ছোঁয়াতে পারেননি কাভানি। আর ৭৫তম মিনিটে লুইস সুয়ারেসের বাইসাইকেল কিক বারের অনেক ওপর দিয়ে চলে যায়।

ম্যাচের শেষ দিকে প্রতি-আক্রমণ থেকে বেশকিছু চেষ্টা করলেও গোল পায়নি আর্জেন্টিনা। আর উরুগুয়ে সুযোগ তৈরি করতে না পারায় হার নিয়েই মাঠ ছাড়ে।

এ জয়ের ফলে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’গ্রুপের শীর্ষে উঠে গেছে আর্জেন্টিনা। চিলির পয়েন্টও ৪। আর এক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে প্যারাগুয়ে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা