বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় চোর সন্দেহে যুবকের পায়ে পেরেক ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার কাহালু উপজেলার একটি বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার চুরির অভিযোগে আতাউর রহমান ওরফে শিরু (২৪) নামের এক যুবককে নির্যাতন করা হয়েছে। নির্যাতনের একপর্যায়ে যুবকের পায়ে পেরেক ঢুকিয়ে দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার উপজেলার অঘোর মালঞ্চা গ্রামে এ নির্যাতনের ঘটনা ঘটে।

এই নির্যাতনের ভিডিও রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় করা মামলায় আজ শুক্রবার এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতনের শিকার আতাউর রহমান একই গ্রামের মজনু ফকিরের ছেলে।

পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার অঘোর মালঞ্চা গ্রামের জনি মিয়ার স্ত্রী আছিয়া বেগমের রান্নাঘর থেকে একটি এলপি গ্যাসের সিলিন্ডার চুরি হয়। গ্যাস সিলিন্ডার চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় জড়িত সন্দেহে গতকাল ভোরে আতাউরকে ঘুম থেকে ডেকে তুলে নিয়ে যান জনি, তাঁর স্ত্রী আছিয়া, স্বজন আমিনুলসহ পরিবারের পাঁচজন। আছিয়াদের বাড়ির সামনে নিয়ে আতাউরের পা বেঁধে মাটিতে ফেলে লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়। পরে আঙুলে সুচ ফোটানো হয় এবং পায়ে হাতুড়ি দিয়ে লোহার পেরেক ঢুকিয়ে দেওয়া হয়। একপর্যায়ে আতাউর অচেতন হয়ে পড়েন। এই নির্যাতনের দৃশ্য মুঠোফোনে ভিডিও করেন প্রতিবেশীরা। পরে তা ফেসবুকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে আতাউরকে উদ্ধার করে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

এ ঘটনায় গতকাল রাতে আতাউরের বাবা মজনু ফকির বাদী হয়ে কাহালু থানায় তিন নারীসহ পাঁচজনকে আসামি করে হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগে মামলা করেন। আজ দুপুরে মামলার অন্যতম আসামি আছিয়া বেগমকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমবার হোসেন প্রথম আলোকে বলেন, মামলার পরপরই নির্যাতনের ঘটনার নেতৃত্বে থাকা আমিনুল ইসলাম, জনিসহ অন্যরা আত্মগোপন করেন। তবে আজ দুপুর ১২টার দিকে মামলার ২ নম্বর আসামি জনির স্ত্রী আছিয়া বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা