ডেল্টা প্লাসের পর করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ল্যামডা’, ২৯ দেশে হানা!

news-image

অনলাইন ডেস্ক : করোনার আরও একটি ভ্যারিয়েন্টের খোঁজ মিলল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, দক্ষিণ আমেরিকার একাধিক দেশ ছাড়াও বিশ্বের মোট ২৯টি দেশে নতুন ‘ল্যামডা’ প্রজাতির খোঁজ মিলেছে।

সর্বপ্রথম পেরুতে এই প্রজাতির খোঁজ মিলেছিল বলে জানা গেছে। পরে সেখান থেকেই বাকি দেশগুলোতে তা ছড়িয়ে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পেরুতে এপ্রিল মাস থেকে ৮১ শতাংশ করোনা সংক্রমিত এই ল্যামডা প্রজাতিতে আক্রান্ত। এদিকে গত ৬০ দিনে চিলিতে ল্যামডা প্রজাতিতে আক্রান্তের হার ৩২ শতাংশ। ব্রাজিলে গামা প্রজাতির থেকেও বেশি সংক্রামক হয়ে গিয়েছে এই নয়া ভ্যারিয়েন্ট।
এছাড়া আর্জেন্টিনা, ইকুয়েডোরেও এই ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, নতুন এই ভ্যারিয়েন্ট বেশ সংক্রামক এবং অ্যান্টিবডিকে দুর্বল করে দিতে পারে। তবে আশঙ্কার মাঝেই নয়া এই প্রজাতি নিয়ে আতঙ্কিত নয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

উল্লেখ্য, কিছু দিন আগে ডেল্টা প্রজাতির মিউটেশনের খবর প্রকাশ হয়েছিল। ডেল্টা থেকে মিউটেট করে তৈরি হয়েছে নতুন ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। এটি পুরোনো ডেল্টা স্ট্রেন থেকে মারাত্মক বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই ডেল্টা ভ্যারিয়েন্টের জন্য ভারতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ এসেছে। শুধু ভারত নয়, যুক্তরাজ্যও এই ভ্যারিয়েন্টে প্রভাবিত হয়েছে।

এই আবহে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে ভারত, যুক্তরাজ্য ছাড়াও কানাডা, নেপাল, জার্মানি, পোল্যান্ড, জাপান, আমেরিকা, রাশিয়াতে। ডেল্টা প্লাস বা AY.1 স্ট্রেনটি মনোক্লোনাল অ্যান্টিবডি আটকে দিতে পারে।

এদিকে এখনও ভারতে সেভাবে ছড়িয়ে না পড়লেও ডেল্টা প্লাস পুরোনো ভ্যারিয়েন্টের থেকে অনেক বেশি সংক্রামক বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। সূত্র: হিন্দুস্তান টাইমস

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ