,

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব, সুপার লিগে খেলবেন না

news-image

স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট (ডিপিএল) লিগের সুপার লিগ পর্বে খেলবেন না সাকিব আল হাসান। জাতীয় দলের জিম্বাবুয়ে সফরের আগে পরিবারের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি।

তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে বৃহস্পতিবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নেমেছিলেন সাকিব। প্রথম পর্বের শেষ রাউন্ডের এই ম্যাচটিই মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে এবারের লিগে শেষ ম্যাচ হয়ে থাকল তার।

সংশ্লিষ্ট সূত্রের খবর শুক্রবার, শুক্রবার ভোর সাড়ে ৪টায় কাতার এয়ারওয়েজের বিমানে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন সাকিব।

গত শুক্রবার আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচে স্টাম্পে লাথি দিয়ে ও আছাড় মেরে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হন সাকিব। সেই নিষেধাজ্ঞা শেষে এদিন গাজী গ্রুপের বিপক্ষে মাঠে নামলেও অধিনায়কত্ব করেননি সাকিব। নেতৃত্ব দেন শুভাগত হোম। বৃষ্টি আইনে ম্যাচটা ৭ উইকেটে জিতে গাজী।

সাকিব ব্যাট হাতে ১৬ বলে ১০ রান করেন। বল হাতে ৩ ওভার বল করে ২৪ রান খরচায় নেন ৩ উইকেট।

সাকিবের যুক্তরাষ্ট্র যাওয়া প্রসঙ্গে মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান বলেন, ‘আমরা সাকিবের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, সুপার লিগে খেলতে চান না, যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যেতে চান। আমরা তার চাওয়াকে সম্মান করেছি।’

যোগ করেন, ‘অনেক দিন তিনি পরিবার থেকে দূরে আছেন। তাকে ছেড়ে দেওয়াই ভালো মনে হয়েছে আমাদের। তাকে ছাড়াই আমরা সুপার লিগে খেলব।’

সাকিবের স্ত্রী ও তিন সন্তান আছেন যুক্তরাষ্ট্রে। গত ২৩ মার্চ তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন। পরে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নিয়ে খেলেন আইপিএলে। ভারতের ওই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মাঝপথে বন্ধ হলে দেশে ফিরে কোয়ারেন্টিনে থাকতে হয় তাকে। পরে খেলেন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে। সেই সিরিজ শেষে অংশ নেন চলতি ঢাকা লিগে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা