,

একদিনে আরো ৯ হাজারের বেশি প্রাণহানি

news-image

অনলাইন ডেস্ক : মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় আরো ৯ হাজার ৪৪১ জন মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৯৬ হাজার ৬২৩ জন। সব মিলিয়ে বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৩৮ লাখ ৪৮ হাজার ৮২৫ জনে। আর মোট শনাক্ত রোগী হলেন ১৭ কোটি ৭৮ লাখ ৭ হাজার ৩৯৬ জন।

বুধবার দক্ষিণ আমেরিকার বৃহত্তম ব্রাজিলে করোনায় সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু হয়েছে। এই দিন করোনায় আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ৮৬১ জন এবং মারা গেছেন ২ হাজার ৬৭৩ জন। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ২৯৪ জন এবং মারা গেছেন ১ হাজার ৪১১ জন।

করোনায় দৈনিক আক্রান্ত ও মৃতের হিসাবে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে যথাক্রমে দক্ষিণ আমেরিকার দুই দেশ আর্জেন্টিনা ও কলম্বিয়া। বুধবার আর্জেন্টিনায় নতুন আক্রান্ত করোনা রোগীর সংখ্যা ছিল ২৫ হাজার ৮৭৮ জন এবং এ রোগে দেশটিতে এদিন মারা গেছেন ৬৪৬ জন। আর্জেন্টিনার তুলনায় আক্রান্ত কিছুটা বেশি হলেও মৃত্যু কম হয়েছে কলম্বিয়ায়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৮২৭ জন এবং মৃত্যু হয়েছে ৫৯৫ জন করোনা রোগীর।

গত ২৪ ঘণ্টায় বিশ্বের আরো যেসব দেশে করোনায় আক্রান্ত ও মৃতের উচ্চহার দেখা গেছে সেগুলো হচ্ছে- রাশিয়া (আক্রান্ত ১৩ হাজার ৩৯৭, মৃত্যু ৩৯৬), যুক্তরাষ্ট্র (আক্রান্ত ১৩ হাজার ৭৩৪, মৃত্যু ৪২৮), ইরান (আক্রান্ত ১০ হাজার ৪৮৭, মৃ্ত্যু ১২৯), দক্ষিণ আফ্রিকা (আক্রান্ত ১৩ হাজার ২৪৬, মৃত্যু ১৩৬), ইন্দোনেশিয়া (আক্রান্ত ৯ হাজার ৯৪৪, মৃত্যু ১৯৬), যুক্তরাজ্য (আক্রান্ত ৯ হাজার ৫৫, মৃত্যু ৯) ও তুরস্ক (আক্রান্ত ৬ হাজার২২১ , মৃত্যু ৭১)।

বিশ্বজুড়ে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বর্তমানে ১ কোটি ১৬ লাখ ৫৪ হাজার ২৭৯ জন। এদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করে চলছেন ১ কোটি ১৫ লাখ ৭১ হাজার ২০০ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৮৩ হাজার ৭৯ জন। তবে এ রোগে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৬ কোটি ২২ লাখ ৮৪ হাজার ৭২৬ জন মানুষ।

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট