,

ফিলিস্তিনি ছাত্রীকে গুলি করে হত্যা

news-image

অনলাইন ডেস্ক : জেরুজালেমে ফের এক ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনারা। মঙ্গলবার এই ঘটনা ঘটে। ইসরাইলি নিরাপত্তা বাহিনীর অভিযোগ, ওই নারী সেনাদের ওপর গাড়ি চালিয়ে দিচ্ছিলেন।

কাতারভিত্তিক আল জাজিরার খবরে নিহত নারীর নাম মাই আফনাহ বলে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, ২৯ বছর বয়সী এই নারী পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থী ছিলেন।

ফিলিস্তিনের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মাই আফনাহ আবু দিস শহরে বসবাস করতেন। ইসরাইলি নিরাপত্তা বাহিনী তাকে গুলি করে ফেলে রাখে।

এই ঘটনায় ইসরাইলি নিরাপত্তা বাহিনী একটি বিবৃতি দিয়েছে। এতে অভিযোগ করা হয়েছে, ওই নারী উত্তর-পূর্ব জেরুজালেমের হিজমা শহরের নিকট একটি ছুরিসহ সেনাদের ওপর গাড়ি উঠিয়ে দিচ্ছিলেন। এই ঘটনায় একজন ইসরাইলি সেনা সামান্য আহত হয়েছে বলে ইসরাইলি গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘক্ষণ গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকার কারণে ওই নারীর মৃত্যু হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, হিজমা শহরের প্রবেশ মুখে নিহত ফিলিস্তিনি নারী আফনাহ’র গাড়ি পড়ে আছে।

ফিলিস্তিনি মিডিয়া জানিয়েছে, আফনাহকে গুলি করে ফেলে রাখা হলেও ঘটনাস্থলে কোনো অ্যাম্বুলেন্স আসেনি।

সাম্প্রতিক সময়ে ইসরাইলি বাহিনী বেশ কয়েকজন ফিলিস্তিনি নাগরিককে বিভিন্ন অভিযোগে হত্যা করেছে। মানবাধিকার গোষ্ঠীগুলোর ভাষ্য, কোনোরকম হুমকি প্রদর্শন না করা সত্ত্বেও ইসরাইলি বাহিনী শুধুমাত্র ভয় সৃষ্টি করার জন্য ফিলিস্তিনি নাগরিকদের গুলি করে হত্যা করছে।

গত ১২ জুন ইসরাইলের নিরাপত্তা বাহিনী এক ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা করে। জেরুজালেমের কাছে একটি চৌকিতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তাদের দাবি ছিল, ওই নারী ছুরি নিয়ে হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের