,

খেলাপিদের ধরতে সিআইবির নতুন সংযোজন

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের গ্রাহকের ঋণ তথ্য ব্যুরো (সিআইবি) আরও শক্তিশালী করা হয়েছে। সিআইবি অনলাইন সিস্টেমের ইনকোয়ারি মডিউলে নতুন সংযোজনের বিষয়ে গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করা হয়। তা সব বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। আজ বুধবার থেকে সিআইবি ব্যবহারের নতুন বিধিবিধান কার্যকর হয়েছে।

এর মাধ্যমে ঋণখেলাপিদের সহজে শনাক্ত করা যাবে।

বর্তমানে সিআইবিতে সব ধরনের ঋণ একসঙ্গে রয়েছে। নতুন ব্যবস্থায় সিআইবি অনলাইন সিস্টেমের ইনকোয়ারি মডিউলে সব ঋণ ও চলমান ঋণকে আলাদা অপশনে রাখা হয়েছে। চলমান ঋণের মধ্যে পরিশোধিত ঋণের গত ছয় বছরের তথ্য সংযোজন করা হয়েছে। আবেদন করা ঋণের গত দুই বছরের তথ্য সংযোজন করা হয়েছে। শুধু চলমান ঋণ অপশন থেকে ডাউনলোড করা সিআইবি রিপোর্টে শুধু চলমান ঋণ ও আবেদন করা ঋণের তথ্য থাকবে।

ঋণখেলাপিদের শনাক্ত করতে নিয়মিত ঋণ ও খেলাপি ঋণকে আলাদাভাবে শনাক্ত করার ব্যবস্থা করা হয়েছে। সিআইবির নিরাপত্তা বাড়াতে পাসওয়ার্ড করা হয়েছে ১১ ডিজিটের। তিন দফা ভুল পাসওয়ার্ড দিলে তা ব্লক হয়ে যাবে। সিআইবি ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট অনলাইন সিস্টেমসের নিরাপত্তা বাড়াতে হবে।

সিআইবি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের বিশেষ একটি বিভাগ। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণবিষয়ক সব ধরনের তথ্য এখানে সংরক্ষিত থাকে। ঋণ গ্রহণে আগ্রহী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আগে ঋণ নিয়েছেন কি না, নিয়ে থাকলে তা শোধ করেছেন কি না বা কী অবস্থায় আছে, এসব তথ্য জানা যায় এর মাধ্যমে। পাশাপাশি ঋণের জামানতের তথ্যও এতে সংযোজন করা হয়েছে। ঋণখেলাপিদের তথ্যও পাওয়া যায় এখান থেকে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা