,

ছয় দিনেও খোঁজ মেলেনি ইসলামি বক্তা আবু ত্ব-হার

news-image

অনলাইন ডেস্ক : নিখোঁজের ছয় দিন পরেও ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের খোঁজ মেলেনি। রংপুর থেকে ফেরার পথে রাজধানীর গাবতলী এলাকা থেকে গত ১০ জুন নিখোঁজ হন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। নিখোঁজ হওয়ার পর তার স্ত্রী এবং মা রংপুর ও ঢাকায় এ বিষয়ে পুলিশকে লিখিত অভিযোগ করেন। আবু ত্ব-হার সঙ্গে নিখোঁজ ব্যক্তিরা হলেন আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দীন ফয়েজ।

এদিকে, স্বামীকে ফিরে পেতে আবু ত্ব-হার স্ত্রী সাবেকুন নাহার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি দিয়েছেন। ১৫ জুন সাবেকুন নাহার স্বামীকে ফিরে পেতে পুলিশ মহাপরিদর্শক ও র‌্যাবের মহাপরিচালক বরাবরও দুটি চিঠি দেন। সাবেকুন নাহার জানান, ছয় দিন হয়ে গেল আমার স্বামীর কোনো খোঁজ নেই। সে যদি কোনো অন্যায় করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক।

লিখিত অভিযোগের বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, আবু ত্ব-হার বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে। তবে আবু ত্ব-হা কোথা থেকে নিখোঁজ তা আমরা নিশ্চিত নই। তিনি ঢাকা থেকে না অন্য কোথাও থেকে নিখোঁজ হয়েছেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা এ বিষয়ে কাজ করে যাচ্ছি।
এ বিষয়ে আবু ত্ব-হার শ্যালক জাকারিয়া হোসেন জানান, আবু ত্ব-হার সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয় গাবতলী থেকে রাত ২টা ৩৬ মিনিটে। এরপর থেকে তাদের সবার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। নিখোঁজের পরদিন শুক্রবার আবু ত্ব-হার স্ত্রী দারুস সালাম থানায় লিখিত অভিযোগ করতে গেলেও তা গ্রহণ করা হয়নি।

প্রসঙ্গত, ১০ জুন রাতে রংপুর থেকে ঢাকায় ফেরার পথে আবু ত্ব-হা তার দু’জন সহকর্মী, গাড়িচালকসহ মোট চারজন নিখোঁজ হন। তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়, রংপুর থেকে গাবতলী আসার পর তিনি তার সঙ্গীসহ নিখোঁজ হন।

 

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট