,

ব্রাহ্মণবাড়িয়ায় শুশুরকে জামাই বললেন মাদক ব্যবসায়ী, সংর্ঘষে একজন নিহত 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দু’পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে জিহাদ (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সে। এরআগে দুপুরে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জিহাদ ওই এলাকার মালেক মিয়ার ছেলে। এই ঘটনায় মালু মিয়াসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, কাশিনগরের ইব্রাহিম মিয়ার মেয়ে নিপা আক্তারকে বিয়ে করেন একই এলাকার মালু মিয়ার ছেলে প্রবাসী ছেলে সেলিম মিয়া। সম্প্রতি স্বামীর সাথে স্ত্রী নিপার মনোমালিন্য চলছিল। এই নিয়ে দুই পরিবারের মাঝে দ্বন্দ্ব চলে আসছিল। গত সোমবার (১৪ জুন) প্রবাসে থাকা সেলিমের সাথে মুঠোফোনে স্ত্রী নিপার কথা কাটাকাটি হয়। তর্ক-বিতর্ক চলাকালে সেলিম তার স্ত্রী নিপাকে বলে, তোমার বাবা মাদক ব্যবসায়ী’। একথা বাবা ইব্রাহীমকে জানালে নিপার শুশুর বাড়িতে লোকজন  হামলা ও ভাংচুর করে।
মঙ্গলবার ইব্রাহীমের লোকজনকে স্থানীয় বাজারে পেয়ে মালু মিয়ার লোকজনের উপর হামলা করে। এনিয়ে গ্রামের সড়কে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ইব্রাহীমের পক্ষের জিহাদ মিয়া ছুরিকাঘাত হলে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরে বিকেলে  চিকিৎসাধীন অবস্থায় জিহাদ মৃত্যুবরন করে।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন  জানান, এঘটনায় মালু মিয়াসহ ৩ জনকে গ্রেফতার করা হয়ে। জিহাদের মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা আছে। আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা