,

মোরেলগঞ্জে নির্বাচনী তর্কে যুবলীগ কর্মীকে ছুরিকাঘাত

news-image

মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনী তর্কে যুবলীগের এক কর্মীকে প্রতিপক্ষের কর্মীরা ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৫ জুন) বহরবুনিয়া ইউনিয়নের গোলবুনিয়া বাজারে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে গুরুতর আহত যুবলীগ কর্মী আসাদুল ইসলাম আকন (২৭)-কে প্রথমে মোরেলগঞ্জ ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আসাদুলের সর্বশেষ অবস্থা সম্পর্কে তার ভগ্নিপতি আসাদুজ্জামান হাওলাদার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানান, আসাদুলের অবস্থা আশঙ্কাজনক। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা তিনি জানাতে পারেন নি।

ঘটনা সম্পর্কে ইউনিয়ন চেয়ারম্যান তালুকদার রিপন হোসেন বলেন, চায়ের দোকানে বসে ইউপি নির্বাচনের আলোচনার এক পর্যায়ে প্রতিপক্ষ প্রার্থীর এক কর্মী আসাদুলের পেটে ছুরি ঢুকিয়ে দিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে মোরেলগঞ্জ হাসপাতালের কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, ধারালো অস্ত্রের আঘাতে আসাদুল গুরুতর আহত হয়েছে। তাই তাকে দ্রুত খুলনায় স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত (রাত ৯টা) কেউ লিখিত অভিযোগ করেনি । তবে ঘটনার পর থেকে ছুরিকাঘাতকারী যুবককে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের