,

যে কারণে চাকরিচ্যুত হলেন ডিএনসিসির ৫ কর্মী

news-image

অনলাইন ডেস্ক : গত পাঁচ মাসে পাঁচজন কর্মীকে চাকরিচ্যুত করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বিভিন্ন অপরাধে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। তারা ডিএনসিসিতে দৈনিক মজুরিভিত্তিক কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

ডিএনসিসির সচিব দফতর সূত্র জানায়, সুশাসন প্রতিষ্ঠায় এই পাঁচজনকে চাকরিচ্যুত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক ব্যবসা, দায়িত্বে অবহেলা এবং দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ ছিল।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা আবুল বাশার মুহাম্মদ তাজুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাদকদ্রব্য বহনের অভিযোগে গত ৪ জুন ডিএনসিসির পরিবহন বিভাগের দৈনিক মজুরিভিত্তিক কর্মী (গাড়িচালক) হোসেন মিয়াকে চাকরিচ্যুত করা হয়েছে।

গত ২৩ মে দায়িত্ব পালনে অবহেলার কারণে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের (অঞ্চল-৫) দৈনিক মজুরিভিত্তিক পরিচ্ছন্নতাকর্মী ফরিদ হোসেন হাওলাদারকে চাকরিচ্যুত করা হয়।

গত ১৪ ফেব্রুয়ারি জেল হাজতে আটক থাকায় পরিবহন বিভাগের দৈনিক মজুরিভিত্তিক কর্মী সাগরকে চাকরিচ্যুত করা হয়।

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় সম্পত্তি বিভাগের কর্মী (উচ্ছেদ শ্রমিক) আব্দুর রাজ্জাককে এবং গত ১০ জানুয়ারি একই অভিযোগে অঞ্চল-৭-এর মশককর্মী হাসিবুল হাসানকে চাকরিচ্যুত করা হয়।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা