শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ ম্যাজিকের মতো কাজ করেছে: পরীমনি

news-image

নিজস্ব প্রতিবেদক : ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে দেশজুড়ে আলোচনায় থাকা বর্তমান সময়ের লাস্যময়ী অভিনেত্রী পরীমনি রাজধানীর মিন্টু রোডের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে যান। মঙ্গলবার বিকেল ৪টার দিকে ডিবি কার্যালয়ে প্রবেশ করেন নায়িকা। এরপর সন্ধ্যা সোয়া ৬টার দিকে ডিবি কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন।

তিনি বলেন, আমি এখন মেন্টালি রিফ্রেশড। এখন অনেকটাই ভালো লাগছে। আমার সঙ্গে যখন এরকম একটা অন্যায় হয় তখন আমি সর্বপ্রথম শিল্পী সমিতিতে অভিযোগ জানিয়েছিলাম। তারা আমার পাশে থাকেন নি। এমতাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী তারা সার্বক্ষণিক পাহারায় রেখেছেন। আমার মামলা করার মুহূর্তের মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। আসলেই পুলিশ ম্যাজিকের মতো কাজ করেছে। এত দ্রুত তারা ব্যবস্থা নিয়েছে, এরজন্য তাদেরকে ধন্যবাদ।

আসামী গ্রেপ্তারের পর তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে পরীমনিকে আজ মঙ্গলবার দুপুরে ডিবি কার্যালয়ে ডাকা হয়। মামলার বাদী হিসেবে তার বক্তব্য শুনেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। এছাড়াও মামলার আসামিদের জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাওয়া গেছে সে বিষয় নিয়েও পরীমনির সঙ্গে কথা বলা হয়।

এর আগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ আরও কয়েকজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ আনেন চিত্রনায়িকা পরীমনি। এমন ঘটনায় সংবাদ সম্মেলনের পর দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হলে গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং তাদের ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা