বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমার দুর্ভাগ্য, আমি চলচ্চিত্রে আসার আগেই তিনি অভিনয় ছাড়েন

news-image

শাকিব খান
অনলাইন ডেস্ক : সর্বজন শ্রদ্ধেয় কিংবা প্রিয় মানুষ হয়ে উঠে সম্মান পাওয়া খুবই কঠিন ব্যাপার। অথচ সিনেমায় আমাদের পূর্বসুরীদের অনেকেই মানুষের কাছ থেকে এই বিরল সম্মান পেয়ে এসেছেন। তাদেরই একজন শাবানা ম্যাডাম। যাকে দেখলেই বাঙালি মায়ের যে শ্বাশ্বত রূপ- সেরকম অনুভূত হয়।

যখন সাধারণ দর্শক হিসেবে তাকে পর্দায় দেখতাম, কী যে ভালো লাগা কাজ করতো। মনে হতো মায়া, মমতায় ভরা এই মানুষটি আমার খুব আপনজন। হৃদয়ের খুব কাছে যার বসবাস। আমার মতো হয়তো অনেকেই তার সিনেমা দেখে এমনটিই অনুভব করেছেন! এটাই তার অভিনয়ের ক্যারিশমা। তার অভিনয়, ব্যক্তিত্বে মোহিত হননি এমন দর্শক খুঁজে পাওয়া মুশকিল।

কিন্তু আমার দুর্ভাগ্য, আমি চলচ্চিত্রে আসার আগেই তিনি অভিনয় ছাড়েন। তবে এটা ভেবেও প্রশান্তি পাই, চলচ্চিত্রে তাকে না পেলেও ব্যক্তি জীবনে অভিভাবক হিসেবে তাকে পেয়েছি। খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে। যোজন যোজন দূরে আছেন বটে, কিন্তু এখনও খোঁজ-খবর রাখেন। জানতে চান চলচ্চিত্রের হালচাল।
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রীর শাবানার আজ জন্মদিন। বিশেষ এই দিনে মমতাময়ী শাবানা ম্যাডামের জন্য শ্রদ্ধা ও শুভেচ্ছা রইল। সুস্থ থাকুন, আরও বহুদিন আমাদের মাথার ওপর শীতল ছায়া হয়ে থাকুন। শুভ জন্মদিন।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা