,

সূচকের সঙ্গে লেনদেনও বেড়েছে

news-image

নিজস্ব প্রতিবেদক : সূচক বেড়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আজ মঙ্গলবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২২ পয়েন্টে। অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। এ শেয়ারবাজারের সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১ পয়েন্ট।

ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৩২ কোটি ৫৮ লাখ টাকার। আগের দিনের চেয়ে যা ২৯২ কোটি ৪১ লাখ টাকা বেশি। গতকাল সোমবার লেনদেন হয় ১ হাজার ৭৪০ কোটি ১৬ লাখ টাকা। আজ হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ১৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দর।

ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো, পাইওনিয়ার ইনস্যুরেন্স, ন্যাশনাল পলিমার, প্রগতি ইনস্যুরেন্স, লুব-রেফ, গ্রিন ডেলটা, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড, মীর আখতার, নর্দান ইনস্যুরেন্স ও ফরচুন।

অপর দিকে সিএসইতে লেনদেন হয়েছে ৯০ কোটি ৭৭ লাখ টাকা। হাতবদল হওয়ার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ১৬৭টির, অপরিবর্তিত রয়েছে ২৯টির দর।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের