চিলির বিপক্ষে মেসির সেই দুর্দান্ত ফ্রি-কিক (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে চিলির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। এতে পয়েন্ট ভাগাভাগি করে কোপা আমেরিকা মিশন শুরু করল মেসিরা।

এ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে চিলির মুখোমুখি হয়ে স্টাডিও নিল্টন সান্তোসে প্রথমার্ধে লিওনেল মেসির ট্রেডমার্ক ফ্রি কিক গোলে আর্জেন্টিনা এগিয়ে যায়। বিরতির পর পেনাল্টি কিক থেকে ফিরে আসা বল থেকে গোল করে সমতা ফেরায় চিলি। এই সমতা নিয়েই শেষ হয় ম্যাচ।

চিলির বিপক্ষে ম্যাচের ৩৫ মিনিটে লিড নেয় আকাশি-নীল জার্সিধারীরা। এ সময় আক্রমণভাগে আর্জেন্টিনার জিওভানি লো সেলসোকে ফাউল করেন চিলির এরিক পুলগার। রেফারি তাকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। আর ফ্রি কিক উপহার দেন আকাশী-নীল জার্সিধারীদের।
মেসির শক্তির জায়গায় ফ্রি কিক। মেসির প্রিয় ফ্রি কিক। মিস করেননি তিনি। তার নেওয়া ফ্রি কিক থেকে বল জালে আশ্রয় নেয়। আর এগিয়ে যায় আলবিসিলেস্তারা। তার গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে লিওনেল স্কালোনির শিষ্যরা।
বিরতির পর ৫৭ মিনিটে পেনাল্টি পায় চিলি। এ সময় আর্জেন্টিনার নিকোলাস তাগলিয়াফিকো চিলির আর্তুরো ভিদালকে ডি বক্সের মধ্যে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি তথা ভিএআর চেকেও টিকে যায় সেটি।

পেনাল্টি নিতে আসেন ভিদাল। তার নেওয়া কিক রুখে দেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। কিন্তু বল তালুবন্দি করতে পারেননি। সামনে চলে আসা বলে হেড দিয়ে জালে পাঠান ইডুয়ার্ডো ভার্গাস। বাকি সময়ে আর কোনো গোল হয়নি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত