কুমিল্লা-৫ উপ-নির্বাচনে মনোনয়নপত্র নিলেন মতিন খসরুর স্ত্রীসহ আটজন

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) উপ-নির্বাচনে সোমবার পর্যন্ত এই আসনের প্রয়াত এমপি আবদুল মতিন খসরুর স্ত্রী সেলিমা খসরুসহ আটজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নির্বাচন কর্মকর্তা মোঃ বুলবুল আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার বিকেলে ৫টা পর্যন্ত আটজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তার মধ্যে নৌকা মনোনীত প্রার্থী আবুল হাশেম খাঁন রয়েছেন। বাকিরা হলেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, প্রয়াত আবদুল মতিন খসরুর স্ত্রী সেলিমা সোবহান খসরু, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক এহতেশামুল হাসান রুমি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মাহতাব হোসেন, আবদুল জলিল ভূইয়া, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সামসুল হক, ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক জসিম উদ্দিন। তবে সোমবার পর্যন্ত কোন প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। আজ (১৫ জুন) মনোনয়ন দাখিলের শেষ দিন।
উল্লেখ্য, আগামী ২৮ জুলাই কুমিল্লা-৫ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী