বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার জমজমের পানি বিতরণ করবে রোবট

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের মক্কা ও মদিনা বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রধান আবদুল রাহমান আল সুদেইস পবিত্র জমজমের পানি বিতরণ করতে রোবট চালু করেছেন। শহর দুটির অভ্যন্তরে করোনাভাইরাসের সংক্রমণ রুখতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে।
গালফ নিউজের প্রতিবেদনে জানা যায়, মানুষের প্রয়োজনে আধুনিক প্রযুক্তির ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে করোনাভাইরাসের সময় তা আরও বেড়েছে। আল্লাহর ইচ্ছায় এটি (রোবট) দুই পবিত্র মসজিদে মুসল্লিদের সুরক্ষা দিতে সহায়তা করছে। সুদেইস এসব কথা বলেন।

বিজ্ঞানের অগ্রযাত্রার প্রশংসা করে সুদেইসি বলেন, জমজমের পানির বোতল বিতরণের দায়িত্ব নিয়েছে রোবট। ফলে দুটি মসজিদে মুসল্লিদের চলাচলে কোনো বিঘ্ন তৈরি না করে এবং মানুষের সংস্পর্শে না এসেই পানি বিতরণ করছে রোবটটি।

করোনা সংক্রমণ রোধে মসজিদুল হারামে গত সপ্তাহ থেকে ১০টি উন্নত রোবট চালু করা হয়েছে। একটি অটোমেটিক নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে এই রোবটগুলো পরিচালনা করা হচ্ছে। মসজিদের ছয়টি তলায়ই এগুলো সেবা দিচ্ছে। ফলে স্বাস্থ্যগত নিরাপত্তা বজায় রেখে বিধিনিষেধ মেনে চলা সম্ভব হচ্ছে।

করোনা মহামারিতে ওমরাহ হজ পালনকারী ও অন্যান্য মুসল্লিদের নিরাপত্তার কথা মাথায় রেখে আন্তর্জাতিকভাবে নিবন্ধিত এ রোবটগুলো মসজিদে আনার ব্যবস্থা করেছে সৌদি কর্তৃপক্ষ। মানুষের কোনো হস্তক্ষেপ ছাড়াই এগুলো পাঁচ থেকে আট ঘণ্টা পর্যন্ত সেবা দিতে পারে।

প্রায় সাত মাস ওমরাহ হজ স্থগিত রাখার পর সৌদি আরব গত বছরের অক্টোবর থেকে ধীরে ধীরে বিধিনিষেধ শিথিল করা শুরু করে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল