রাধে’ সিনেমার ৪ শো-তে টিকিট বিক্রি ২২টি

news-image

বিনোদন ডেস্ক : গেল ঈদে ওটিটি প্লাটফর্ম জি ফাইভে মুক্তি পেয়েছে সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’। ছবিটি নিয়ে দর্শকদের উত্তেজনার পারদ ছিলো তুঙ্গে। কিন্তু মুক্তির পর তা যেন হতাশায় পরিণত হলো। ওটিটিতে মুক্তি পাওয়া সেই ছবিটি নতুন করে দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পেল।

গতকাল অর্থাৎ ১১ জুন দু’টি হলে মুক্তি পেয়েছে সালমানের ‘রাধে’। একটি মালেগাঁওয়ের ড্রাইভ-ইন সিনেমায় এবং ঔরঙ্গাবাদের একটি সিনেপ্লেক্সে। ড্রাইভ-ইন সিনেমায় সাড়ে ৭টা ও সাড়ে ৯টার শো ছিল। ঔরঙ্গাবাদে ১২টা, ৩টে, ৬.১৫ এবং সাড়ে ৯টার শোয়ে দেখা যাচ্ছে ‘রাধে’।

জানা গেল, ড্রাইভ-ইন সিনেমায় প্রথম দিনের দর্শক সংখ্যা ছিলো মাত্র ২২জন, যারা গাড়িতে বসে ছবিটি দেখেন। সঙ্গে ভর্তি হয় হলের ৪০টি আসন। এমনকী দর্শক না থাকায় সাড়ে ৯টার শো-টি বাতিলই করতে হয়। ঔরঙ্গাবাদের হাল আরও করুণ।

হলমালিক ভারতীয় গণমাধ্যমে জানাচ্ছেন, চারটি শোয়ের মাত্র ২২টা টিকিট বিক্রি হয়েছে। ফলে তারা চারের বদলে দু’টি শো চালানোর পরিকল্পনা করছেন। ভাইজানের কানে এসব খবর গেলে কিন্তু সর্বনাশ! ‘দাবাং’ মূর্তি ধারণ করতেই পারেন। নিন্দুকরা মুচকি হেসে অবশ্য বলছেন, “রাধে, রাধে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী