মিটফোর্ড হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ২৩ দালাল

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর পুরান ঢাকাস্থ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে অভিযান চালিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুর দেড়টার দিকে এ অভিযান শুরু হয়।

বেলা ৩টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত অভিযানে হাসপাতালের ভেতরে ও চত্বরে থাকা ২৩ দালালকে আটক করা হয়েছে।

র‍্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান অভিযানের নেতৃত্ব দিচ্ছেন বলে জানান তিনি।
এএসপি এনায়েত কবীর সোয়েব বলেন, দুপুর থেকে মিটফোর্ড হাসপাতালে দালাল নির্মূলে অভিযান চালাচ্ছেন র‍্যাব-১০-এর সমন্বয়ে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান। অভিযানে অবৈধভাবে হাসপাতালে প্রবেশকারী ২৩ দালালকে আটক করা হয়েছে। অভিযান শেষে বিস্তারিত তুলে ধরা হবে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী