,

ফেসবুকে সাবেক প্রেমিকার আপত্তিকর ছবি প্রকাশ, যুবক গ্রেফতার

news-image

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় সাবেক প্রেমিকার আপত্তিকর ছবি ভুয়া ফেসবুক আইডি খুলে প্রকাশ করার অপরাধে মেহেদী হাসান মিশা নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে মিশা কারাগারে থাকলেও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে ভুক্তভোগি পরিবার।

জানা যায়, শৈলকুপা উপজেলার ভাটই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়ালেখা করার সময় ভাটই গ্রামের ওই মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে পার্শ্ববর্তী দুধসর গ্রামের বসির মাস্টারের ছেলে মেহেদী হাসান মিশা। বিষয়টি জানাজানি হওয়ার পর ৩ বছর আগে ওই মেয়েকে পারিবারিক ভাবে অন্যত্র বিয়ে দেয় তার পরিবার।

গত বছরের ৮ জানুয়ারি ওই মেয়ে বাবার বাড়িতে এলে বখাটে মিশা ঘরে প্রবেশ করে মোবাইলে জোরপূর্বক তার আপত্তিকর ছবি তোলে। বিষয়টি কাউকে বললে হত্যার হুমকি দিয়ে চলে যায়। জীবনের ভয়ে সে সময় মেয়েটি মুখ খোলেনি। সম্প্রতি বখাটে মিশা ওই মেয়েটিকে অনৈতিক শারিরীক সম্পর্কের প্রস্তাব দিলে মেয়েটি অস্বীকার করে। এতে ক্ষিপ্ত হয়ে বখাটে মিশা ফেসবুকে ভুয়া আইডি খুলে আপত্তিকর ওই ছবি প্রকাশ করে।
এ ঘটনার পর মেয়েটির স্বামী তাকে তালাক দেয়। পরবর্তীতে গত ৬ জুন তার মা বাদী হয়ে শৈলকুপা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ওই দিনই আসামি মিশাকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। বর্তমানে সে কারাগারে রয়েছে। এদিকে, আসামি গ্রেফতার হওয়ার পর চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে মেয়েটির পরিবার।

মেয়েটির মা বলেন, মিশা কারাগারে থাকলেও তার পরিবার মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে। আমার মেয়েকে তার স্বামী তালাক দিয়েছে। মিশার কারণে তার সংসার ভেঙ্গেছে। আমি এর সুষ্ঠ বিচার দাবি করছি। সেই সাথে মিশা যেন আদালত থেকে জামিন না পায় সেই আবেদন করছি। সে জামিনে মুক্তি পেলে

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের