,

৩ দিন ধরে নিখোঁজ ধর্মীয় বক্তা আবু ত্ব-হা আদনান

news-image

নিজস্ব প্রতিবেদক : আলোচিত ধর্মীয় বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। এ ঘটনায় রংপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

এর আগে আদনানের নিখোঁজ হওয়ার ঘটনায় রাজধানীর দারুসসালাম এবং মিরপুর থানায় গেলে কোন থানাই জিডি বা মামলা নেয়নি বলেও অভিযোগ করছে তার পরিবার। তিনি রংপুর থেকে ঢাকায় আসছিলেন।

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ বলছে, তিনি ঠিক কোন জায়গা থেকে নিখোঁজ হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি বলেই মামলা নেওয়া হয়নি।

মুহাম্মদ আদনানের স্ত্রী সাবেকুন নাহার সংবাদমাধ্যমকে বলেন, আদনান বৃহস্পতিবার দুপুরে রংপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন। রাত ২টা ৩৭ মিনিটে তার সঙ্গে শেষ কথা হয় আমার। তিনি তখন বলেন, ‘ঢাকার কাছাকাছি চলে এসেছি’। এরপর রাত ৩টা থেকে ফোন বন্ধ পাই। এখনও নম্বরটি বন্ধ পাচ্ছি।

নিখোঁজ হওয়ার সময় তার সঙ্গে গাড়িচালকসহ আরও তিনজন সহকর্মী ছিলেন। সেই তিনজন সহকর্মী এবং গাড়িটিরও কোনো খোঁজ পর্যন্ত পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছে আদনানের পরিবার।

সাবেকুন নাহার অভিযোগ করে বলেন, কোথায় মামলা করব, কার কাছে অভিযোগ করব? মামলা করব কী, কেউ তো জিডিই নিতে রাজি হচ্ছে না। দারুসসালাম থানা কিংবা মিরপুর থানা কেউই মামলা নেয়নি। থানায় ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে যাচ্ছি। কোনো থানাই দায়িত্ব নিচ্ছে না, এক থানা আরেক থানাকে দেখিয়ে দিচ্ছে। তবে রোববার সকালে রংপুর সদর থানায় একটি জিডি হয়েছে আদনানের মায়ের পক্ষ থেকে।

অভিযোগের বিষয়ে দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, তিনি কোথা থেকে নিখোঁজ হয়েছেন, সেই লোকেশনটা তো আমরা নিশ্চিত না। তিনি গাবতলী থেকে নিখোঁজ হইছেন, সেটা তো আমরা জানি না।

সেক্ষেত্রে যেখান থেকে তিনি রওনা হয়েছেন, সেই রংপুর অথবা তার ঢাকায় যেখানে বাসা, সেখানে জিডি হতে পারে বা মামলা হতে পারে বলে জানান ওসি তোফায়েল আহমেদ।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের