,

রাঙামাটির জুরাছড়িতে গ্রাম প্রধানকে গুলি করে হত্যা

news-image

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটির জুরাছড়ি উপজেলার লুলংছড়ি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে পাথর মনি চাকমা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি লুলংছড়ি গ্রামের গ্রাম প্রধান (কারবারি) ছিলেন।

পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।

জুরাছড়ি উপজেলার ১নং জুরাছড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের লুলংছড়ি গ্রাম প্রধান(কারবারি) পাথর মনি চাকমা নিজের বাড়িতে অবস্থান করছিলেন। রাত সাড়ে আটটার দিকে একদল দুর্বৃত্ত বাড়িতে ঢুকে পরপর দুই রাউন্ড গুলি করে তাকে হত্যা করে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, বা কী কারণে তাকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিউল আজম বলেন, ‘ঘটনার বিষয়টি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফিরে আসলে বিস্তারিত জানা যাবে।’

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান