বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল গৌরনদীতে ট্রাক চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী ফিলিং স্টেশন এলাকায় ট্রাক চাপায় দেলোয়ার হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার বরিশাল সদর উপজেলার দক্ষিণ পলাশপুর এলাকার ওয়াজেদ আলী হাওলাদারের ছেলে। তিনি হলিকেয়ার কোম্পানির প্রডাক্ট প্রমোশন অফিসার পদে কর্মরত ছিলেন।

গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মাহবুব ইসলাম জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল থেকে মোটরসাইকেল যোগে গৌরনদীর দিকে যাচ্ছিলেন দেলোয়ার হোসেন। দুর্ঘটনা কবলিত স্থান অতিক্রম কালে পেছন থেকে তার মোটরসাইকেলটিকে চাঁপা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দুর্ঘটনার পর ট্রাকসহ চালক মো. সোহাগকে আটক করা হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থার নেয়ার কথা বলেন সার্জেন্ট মাহবুব ইসলাম।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা