,

আমি ইত্যাদির নাতিএখনো জীবিত আছি,মৃত্যুর খবর গুজব

news-image

অনলাইন ডেস্ক : জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র অভিনেতা শওকত আলী তালুকদার নিপুর হুট করেই মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এর পরিপ্রেক্ষিতে এক ভিডিও বার্তায় জীবিত আছেন বলে নিজেই জানিয়েছেন এই তারকা।

‘ইত্যাদি’র নাট্যাংশে নানা ও নানির সঙ্গে নাতি হিসেবে অভিনয় করে ব্যাপক জনপ্রিয় শওকত। ফেসবুকে তার একটি ভিডিও ঘুরছে, যা এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে।

ভিডিও বার্তায় শওকত আলী তালুকদার নিপু বলেন, ‘দর্শক আমি নিপু, আপনাদের প্রিয় নাতি। আমার ছোট ভাই পলাশের ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করছি। গতকাল কোনো একটি অনলাইন সংবাদপত্রে খবর প্রকাশ পেয়েছে, বাংলাদেশ চলচ্চিত্রের এক নাতি মারা গেছেন। তবে আমি ইত্যাদির নাতি, আপনাদের প্রিয় নাতি এখনো জীবিত আছি। সবাই দোয়া করবেন, যেন দীর্ঘদিন আপনাদের মাঝে থাকতে পারি। ’
এদিকে শুক্রবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিপুর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। অনেকে তার ছবি পোস্ট করে মৃত্যুর গুজব ছাড়ায়, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

১৯৮১ সালে ঢাকায় জন্মেছেন শওকত আলী তালুকদার নিপু। তার গ্রামের বাড়ি জামালপুর। পরিবারের সঙ্গে থাকেন ঢাকার উত্তরায়।

টানা গত ২৮ বছর ধরে ‘ইত্যাদি’র নানা-নাতি নাট্যাংশে দেখা যাচ্ছে নিপুকে। প্রথম পর্ব প্রচারের পর থেকেই দর্শকেরা সাদরে গ্রহণ করে নেন তাকে। বর্তমানে ‘ইত্যাদি’ ছাড়া অন্য কোনো অনুষ্ঠানে কাজ করেন না তিনি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা