বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনার জন্য এবারও হজে যেতে পারবেন না বাংলাদেশিরা

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে এবার হজে সীমাবদ্ধতা আরোপ করেছে সৌদি আরব। এবার শুধু সৌদি নাগরিক ও সৌদিতে থাকা মোট ৬০ হাজার ধর্মপ্রাণ মুসলমানকে নিয়ে হজ অনুষ্ঠিত হবে। শনিবার সৌদি হজ এবং স্বাস্থ্যমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন।

এই ঘোষণার ফলে এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজে অংশ না নিতে পারার বিষয়টি নিশ্চিত হলো। ফলে বাংলাদেশ থেকেও এবার হজে যেতে পারবেন না কেউ।

এ বিষয়ে শনিবার বাংলাদেশ ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে‌ বলা হয়েছে, ‘সৌদি আরব সরকার জানিয়েছে, কোভিড-১৯ করোনা মহামারি পরিস্থিতি বিবেচনায় এ বছরও সৌদি আরবের বাইরের কোনো দেশ থেকে হজযাত্রীরা হজের সুযোগ পাবেন না। সৌদি আরবের নাগরিক এবং সৌদি আরবে অবস্থানকারী অন্যান্য দেশের মুসলিমদের নিয়ে সীমিত আকারে হজ পালিত হবে।’
এর আগের বছরও করোনাভাইরাসের কারণে বাংলাদেশ থেকে কেউ হজে যেতে পারেননি।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা