বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘নবাব এলএলবি’ প্রেক্ষাগৃহে আসছে

news-image

বিনোদন ডেস্ক : ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছিলো শাকিব খান অভিনীত সিনেমা ‘নবাব এলএলবি’। এরপর ছবিটির হলে প্রদর্শনের জন্য সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। একাধিক সংলাপ ও দৃশ্যের কারণে সেন্সর বোর্ডে বাঁধার মুখে পড়েছিল ছবিটি। ছবিটি আদৌ ছাড়পত্র পাবে কিনা তা নিয়ে ছিল সংশয়। তবে বহু জলঘোলা শেষে প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পেল ছবিটি।

চলচ্চিত্র সেন্সর বোর্ড ছবিটিকে মুক্তির অনুমতি দিয়েছে। আর এমন খবর জানার পর থেকেই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির ছক আঁকছেন নির্মাতা অনন্য মামুন।

পরিচালক অনন্য মামুন বলেন, সেন্সর থেকে ছাড়পত্র দেয়া হয়েছে খবর পেয়েছি। তবে এখনো সনদ হাতে পাইনি। আশা করছি রবিবারের মধ্যে পেয়ে যাবো। তিনি বলেন, শিগগির সিনেমা হলে মুক্তি দেব। পাশাপাশি ঈদে একটি বেসরকারি টিভিতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে পারে ‘নবাব এলএলবি’র। কথাবার্তা চলছে। চূড়ান্ত হলে বড় করে ঘোষণা দেব।

‘নবাব এলএলবি’র অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মাহিয়া মাহি, স্পর্শিয়া, রাশেদ অপু, শায়েদ আলী, সুমন আনোয়ার, সুষমা, তন্ময়, সীমান্ত, শামীম মৃধা, আনোয়ার। ছবিতে গান গেয়েছেন ইমরান, কোনাল, অন্তরা মিত্র, সুপ্রতীপ ভট্টাচার্য।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা